সাভারে পিস্তল ও গুলিসহ আটক ৩

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৬ এএম

সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুমন, জাহিদ ও সবুজ।

র‌্যাব-৪, সিপিসি-২ এর  কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত