শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, নকলার আয়োজনে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাহিম চৌধুরী (এমপি) সভাপতিত্ব করেন মিজ ফরিদা ইয়াসমীন।
প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা হতে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এছাড়াও পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্দার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩শ টাকা। অন্যদিকে বাল্লাঘাট এলাকায় খাল পুনঃখনন কাজে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ সময় রাজনৈতিক জটিলতায় এ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের উদ্যোগে আবারও খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
অভিযানে গিয়ে ডাকাত দলের হামলার শিকার ৩ র্যাব সদস্য