বিশ্বকাপের উন্মাদনার মাঝেই দুঃসংবাদ এল ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চেলসির তরুণ বিস্ময় বালক এস্তেভাও, যাকে অনেকে 'ব্রাজিলিয়ান মেসি' ডাকেন অনেকেই। সোমবার কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন, সেখানে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের নাম নেই।
দুদিন আগে ব্রাজিলের ও গ্লোবো মিডিয়া এস্তেভাও প্রাথমিক স্কোয়াডে আছেন বলে খবর দিলেও, ইএসপিএন ব্রাজিল নিশ্চিত করেছে যে তালিকায় তার নাম নেই। ইএসপিএন-এর সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদা জানিয়েছেন, গত ১৮ এপ্রিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশিতে পাওয়া চোটই তার স্বপ্ন ভঙের কারণ। মেডিকেল স্টাফদের মতে, বিশ্বকাপের আগে তিনি ১০০ শতাংশ ফিট হতে পারবেন না।
খেলোয়াড় নিজেও জানতেন যে তার অংশগ্রহণের সম্ভাবনা কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য তার সাবেক ক্লাব পালমেইরাসে পৌঁছানোর পর এস্তেভাওকে বেশ হতাশ দেখাচ্ছিল।
চোট পাওয়ার আগে এস্তেভাওকে দলের একজন নিশ্চিত সদস্য হিসেবেই বিবেচনা করা হচ্ছিল এবং আনচেলত্তি তার প্রশংসা করতেন। গত গ্রীষ্মে পালমেইরাস থেকে ২৯ মিলিয়ন পাউন্ড (৩৮ মিলিয়ন ডলার) মূল্যে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে এই কিশোর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচে আটটি গোল করেছেন।
এস্তেভাওয়ের আগে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও এবং রদ্রিগোর মতো গুরুত্বপূর্ণ দুজন চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন।
এল ক্লাসিকো জিতে বেলিংহ্যামের ওপর 'বদলা' নিলেন ইয়ামাল