আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেছে সরকার।

তারা হলেন মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও রাফিউল ইসলাম। 

মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

তাতে বলা হয়, মো. মাগফুর রহমান শেখকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং মোহাম্মদ অলি মিয়া ও রাফিউল ইসলামকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন।

এর আগে ৯ মার্চ সুপ্রিম কোর্টের মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ করে সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত