ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের ফাঁসি

আপডেট : ১৩ মে ২০২৬, ১২:১৯ পিএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৩ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়।

মানবাধিকার সংগঠন এইচআরএনএ এর তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই ব্যক্তি এহসান আফরাশতেহ ২০২৪ সালে গ্রেপ্তার হন। পরে ২০২৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইচআরএনএ দাবি করেছে, তার বিরুদ্ধে আনা স্বীকারোক্তিগুলো জোরপূর্বক ও বানানো ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত