জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন

আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম

কৌশলগত অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সামুদ্রিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১৩ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। 


 
সাক্ষাৎকালে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অন্যান্য চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও ফলপ্রসূ আলোচনা করেন। এই আলোচনা মূলত কারিগরি সহযোগিতা, প্রকল্পের সময়সীমা এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে সামুদ্রিক সহায়তার ওপর গুরুত্বারোপ করে।
 
পরবর্তীতে প্রতিনিধি দলটি চবক বোর্ডরুমে বন্দরের উচ্চপদস্থ কর্মকার্তদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনাকালে বন্দরের পরিচালনা ক্ষমতা, ভবিষ্যতের সম্প্রসারণ পরিকল্পনা এবং আঞ্চলিক বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা মানদণ্ডের সংহতির বিষয়টিও গুরুত্ব পায়।
 
বন্দরের কার্যক্রম এলাকাগুলো সরজমিনে পরিদর্শনের মাধ্যমে রাষ্ট্রদূতের সফর সমাপ্ত হয়। প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের সার্বিক অগ্রগতি, ব্যবস্থাপনা দক্ষতা এবং অবকাঠামোগত উন্নয়নে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব  মোচিদা ইউতারো ও ফুজিমোতো সাওরি। 

এছাড়াও চবক এর পক্ষে অন্যান্যদের সাথে সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান (অতিরিক্ত সচিব) এবং চবক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত