জুলাইয়ের অগ্রগামী বীর শাহরিয়ার পারভেজকে সম্মাননা প্রদান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

জুলাই আন্দোলনে সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ মেধাবী ছাত্রনেতা এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার পারভেজকে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় শাহরিয়ার পারভেজ সহ ২৪এর জুলাই যোদ্ধা আরো বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ, নেতৃত্ব এবং আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের সাহসী ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

শাহরিয়ার পারভেজ ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন। পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। আন্দোলনের সেই সময়কার ঘটনাপ্রবাহে তার ভূমিকা ও ত্যাগের বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হয়। 

সম্মাননা গ্রহণ করে শাহরিয়ার পারভেজ বলেন, এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি আন্দোলনে অংশ নেওয়া সব সাহসী শিক্ষার্থী ও সহযোদ্ধাদের প্রতি সম্মান। তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ পথচলায় শুভকামনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত