দিনটা কাচের ভেতর দিয়ে হাঁটে,
রাস্তাগুলো নিজেকে চিনতে চায় না।
আমার একদিকে ধানের গন্ধ,
আরেকদিকে কংক্রিটের শ্বাস—
দুটোই একসাথে ভেঙে পড়ে বাতাসে।
একজন নারী দাঁড়িয়ে থাকে ওপারেই,
তার চুলে জমে থাকা আলো
ধীরে ধীরে মাটির ভাষায় মিশে যায়।
তিনি কি আমার রক্তকণিকার অংশীদার?
আমি জানতে ছুটি,
মানুষগুলো পাশ দিয়ে যায়—
চোখে অর্ধেক সকাল, অর্ধেক রাত।
একটা ফোন বাজে,
কণ্ঠস্বর হারায় দেয়ালের ভেতর।
আমি দেখি—
ছায়াগুলো শরীরের অনুগত না,
তারা নিজেরাই নতুন নিয়ম লিখছে।
মাঠ, কাচ, আর অন্ধকার
হঠাৎ একই রেখায় দাঁড়ায়,
আমার উত্তর নেই কোথাও।
কবিতা
উপস্থিতি
রওশন রুবী
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৩:৪০ এএম
আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
