মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জিকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বীরেন বুনার্জির বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বের ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজারে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 