ভারতের টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌনী রায় বর্তমানে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে,মৌনি এবং স্বামী সুরজ নাম্বিয়ারের ডিভোর্স হতে চলেছে। এই গুজব আরও জোরালো হয় যখন মানুষ লক্ষ্য করে যে তারা দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আর ফলো করছেন না। তবে, এ বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।
বিচ্ছেদের গুজবের মধ্যেই মৌনীকে মুম্বাইয়ের বন্ধুদের সঙ্গে ডিনারে দেখা গেছে। একটি জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে পাপারাজ্জিরা অভিনেত্রীকে দেখতেই ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওটিতে মৌনীকে তাড়াহুড়ো করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং মোবাইল ফোন দিয়ে মুখ ঢাকতেই দেখা যায়। তারপর পাপারাজ্জিদেরও পুরোপুরি এড়িয়ে চলেন মৌনি। ঝড়ের গতিতে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রামে সূরজ ও মৌনি একে অপরকে আনফলো করার পর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। এরই মধ্যে, জানা গেছে যে সূরজ নাম্বিয়ারও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন।
চলমান গুজবের মাঝে মৌনী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি গণমাধ্যম ও জনসাধারণকে তার সম্পর্কে মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি নিজের এবং পরিবারের জন্য কিছুটা ব্যক্তিগত সময় ও গোপনীয়তাও চেয়েছেন।
দীর্ঘদিন প্রেম করার পর মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ে করেন। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তরা এই জুটিকে ভালবাসায় ভরিয়ে দেন। তাদের দু’জনের কেউই বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও মন্তব্য করেননি।
গুজবে ভাসছেন ‘বেবো’
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
কমলগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মারা গেল চোখে গুলিবিদ্ধ চট্টগ্রামের সেই শিশু