দেশীয় চলচ্চিত্রের মায়াবী মুখ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা প্রায় দুই সপ্তা্হ ধরে হাসপাতালে। পুরো শরীরে ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা হয়ে গত ১৩ দিন রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক সিনেমার এই অভিনেত্রী। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা সুস্থতার পথে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহি সদস্য কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।
তার সঙ্গে আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও সোমবার খালেদা আক্তার কল্পনাকে দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন হাসো। তারা জানান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। ইমরান বলেন, তার ভাইরাসজনিত সমস্যা ছিল পুরো শরীরে। ৪/৫ দিন ধরে কথা বলতে পারছিলেন না। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। চলতি সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন।