মৌনীর বিবাহবিচ্ছেদে বদনাম কুড়াচ্ছেন দিশা

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:৫৮ পিএম

ভারতীয় অভিনেত্রী মৌনী রায় এবং সুরজের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন প্রথম শুরু হয় যখন নেটিজেনরা লক্ষ্য করেন যে তারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। ঠিক একই সময়ে খবর ছড়ায় যে, মৌনির ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানিও সুরজ নাম্বিয়ারকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। এই বিষয়টি নজরে আসতেই গসিপ পেজ এবং রেডিট থ্রেডগুলোতে দিশাকে নিয়ে আলোচনা শুরু হয়। 

মৌনী রায় তার সাম্প্রতিক পোস্টের কমেন্ট সেকশন বন্ধ বা নিষ্ক্রিয় করে দেওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা দিশা পাটানির ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ভিড় করেন। কোনো প্রমাণ ছাড়াই অনেকে দাবি করতে শুরু করেন যে, দিশার কারণেই মৌনী ও সুরজের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দিশার ছবির নিচে কমেন্ট সেকশনে ঘর ভাঙানি, ‘তোমার সঙ্গ পেয়েই মৌনীর ডিভোর্স’ হলো কিংবা ‘মৌনী আর সুরজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে’ এমন অজস্র আপত্তিকর মন্তব্য জমা হতে থাকে। 

দিশা পাটানি এবং মৌনী রায়ের মধ্যকার বন্ধুত্ব বিনোদন জগতে বেশ পরিচিত। তারা প্রায়শই একসাথে ছুটি কাটাতে যান, পার্টি করেন এবং একে অপরের সাথে মিষ্টি সব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ট্রোলের আরেকটি বড় কারণ হলো, নেটিজেনদের একাংশ মনে করছেন যে সুরজের চেয়ে মৌনী দিশার সাথেই বেশি সময় কাটাতেন, যা নিয়ে কুরুচিপূর্ণ মিম ও ট্রোল তৈরি করা হচ্ছে। 

এই সমস্ত ট্রোল ও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার তাদের যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, তারা সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত অগ্রাধিকার এবং জীবনের পরিবর্তনের কথা বিবেচনা করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 মৌনী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অনুগ্রহ করে আমাদের এই কঠিন সময়ে একটু ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা দিন। আমার বা সুরজের নামে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত