প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা, নেপথ্যে হাতের ট্যাটু!  

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল প্রভাসকেই মন দিয়েছেন দিশা পাটানি। দুজনের প্রেম নাকি জমে ক্ষীর! এবার নতুন করে উসকে গেল তাদের প্রেমের গুঞ্জন। নেপথ্যে দিশার হাতের নতুন ট্যাটু।

সদ্য মুক্তি পাওয়া কাল্কি ২৮৯৮ এডি ছবিতে দিশা পাটানিকে রক্সি নামক চরিত্রে দেখা গেছে, অন্যদিকে প্রভাসের চরিত্রের নাম ভৈরব। এই ছবিতে একসঙ্গে প্রথমবার কাজ করলেন তারা। তারপরই উসকে গেছে তাদের প্রেমের গুঞ্জন। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। সেখানে তিনি PD লিখিয়েছেন। আর এটা দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা।

যদিও যে ছবি প্রকাশ্যে এসেছে সেটা কতটা সত্য সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু ভক্তরা মোটেই সেসবের পরোয়া না করে নিজেদের মতো করে ফের গুঞ্জনে মন দিয়েছেন এবং অনুমান করা শুরু করেছেন যে এই PD অক্ষর দুটোর ফুল ফর্ম কী হতে পারে।

দিশা পাটানির হাতে লেখা এই PD অক্ষর দুটো দেখে কোনও কোনও নেটিজেন মনে করছেন এটার পুরো অর্থ হচ্ছে প্রভাস ডার্লিং এবং তাদের মতে এই দুই তারকা নাকি সত্যিই প্রেম করছেন।

যদিও কারও মতে আবার অভিনেত্রী নিজের নামের আদ্যক্ষরগুলো উল্টো করে লিখেছেন। অর্থাৎ দিশা পাটানির DP টা তিনি PD করে লিখেছেন। কারও মতে আবার তাদের দুজনের নামের শুরুর অক্ষর দুটো দিয়ে এই ট্যাটু করিয়েছেন দিশা, মানে প্রভাসের P আর দিশার D।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে দিশা পাটানি একটি আকাশি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট পরে বেরোচ্ছেন। কাঁধে সাদা ব্যাগ নেওয়া। আর বাঁ হাতে PD ট্যাটু করা। চোখে রয়েছে সানগ্লাস। তবে তারা সত্যিই প্রেম করছেন না পুরোটাই গুজব এটা নিয়ে এখনও তারা আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি।


প্রসঙ্গত, কাল্কি ২৮৯৮ এডি ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত