চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংশি প্রদেশে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি। সোমবার (১৮ মে) ভোরে চীনের গুয়াংশি প্রদেশের লিউঝৌ শহরের কাছে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পর কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আরও খবর আসছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্পের পর রেলপথ ও পরিবহন অবকাঠামোতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরিদর্শন করছে কর্তৃপক্ষ। এ কারণে আঞ্চলিক পরিবহন সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য আফটারশক ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে জনগণকে দূরে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি: দাবি আইআরজিসির