ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার বজরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুল হোসেন একই উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে।
স্বজনরা জানায়, সকালে মাহাবুল হোসেন মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি থেকে ঝিনাইদহ শহরে কোর্টের উদ্দেশে রওনা হন। সে সময় পথিমধ্যে বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ