রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির খণ্ডিত দেহ উদ্ধার করার পর এবার মিলল খন্ডিত মাথা।
রবিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে মুগদা পূর্ব মানিকনগর এলাকার একটি গলি থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এরআগে, রবিবার দুপুরে মুগদা মান্ডার ১ম গলির একটি বাড়ির বেজমেন্টে থেকে উদ্ধার হয় মরদেহ।
সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান উল্লেখ করেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় ৭৭ ও ৭৭/এ নম্বর দুটি বাড়ির মাঝের গলি থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে। একটি কালো পলিথিনে মোড়ানো ছিল সেটি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
রবিবার মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে সেখানে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় রয়েছে। তার বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি পুরুষের মরদেহ।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর পলিথিনে ভরে এরপর ওই বাড়িটির বেজেমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।
বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা 