সেঞ্চুরি নাম্বার ১৪ মুশফিকের, আন্তর্জাতিকে ১৬ হাজার রান

আপডেট : ১৮ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৬ হাজার রান করেছেন। সেই ল্যান্ডমার্ক ছোঁয়া ইনিংস টেনে নিলেন তিনি টেস্টে তার ১৪তম সেঞ্চুরিতে। 

সিলেট টেস্টের তৃতীয় দিনের চা বিরতির পর মোহাম্মদ আব্বাসের বলে বাউন্ডারি মেরে তিন অংকে পৌছান তিনি। 

২০২৪ সালে ১৩ তম সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর তিনটি সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিয়ান হলেন মুশফিক।

সকালে আগের দিনের অপরাজিত শান্তর সংগে ইনিংস শুরু করেন মুশফিক। শান্ত আউট হওয়ার পর লিটনের সাথে জুটি বেধে লান্চের পর ১০৩ বলে পূর্ণ করেন ফিফটি। ৬৯ রানে লিটন আউট হয়ে যাওয়ার পর মিরাজ এরপর তাইজুলকে নিয়ে বাংলাদেশকে ৩০০ পার করান মুশফিক। 

শেষপর্যন্ত ১৭৮ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত