ব্রাজিলের ক্রীড়া দৈনিক ‘ও গ্লোবো’র অনলাইন আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে কাকে দেখতে চান- এমন একটি ভোটের আয়োজন করেছিল। বাংলাদেশ সময় রাত ২টায় চূড়ান্ত স্কোয়াড ঘোষণার চার ঘণ্টা ভোটের প্রবণতা দেখা যাচ্ছে এমন-
পাঠকদের ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন পিএসজি-র অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোস, তিনি পেয়েছেন সর্বোচ্চ ৩০,৫৮৬ ভোট। এর ঠিক পেছনেই ৩০,২০৯ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা।
অন্যদিকে, ২৬ জনের এই চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম ভোট পেয়ে কোনোমতে জায়গা করে নিয়েছেন ব্রেন্টফোর্ডের আক্রমণভাগের খেলোয়াড় ইগর থিয়াগো, তার ঝুলিতে পড়েছে ১৫,৮১১ ভোট। (২৬ জনের তালিকার বাইরে সামগ্রিক জরিপে সবচেয়ে কম ভোট পেয়েছেন টটেনহ্যামের রিচার্লিসন এবং ফ্ল্যামেঙ্গোর স্যামুয়েল লিনো)।
ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার সান্তোসের হয়ে খেলেও পাঠকদের পছন্দের তালিকায় বেশ ভালো অবস্থানে আছেন। তিনি ২৩,৪০৬ ভোট পেয়ে স্কোয়াডে নিজের জায়গা শক্ত করেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র ২৯,৭৭৫ ভোট এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ৩০,০৭৪ ভোট পেয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষ সারিতে আছেন।
পাঠকদের নির্বাচিত ২৬ জনের স্কোয়াড:
গোলরক্ষক
১. অ্যালিসন (লিভারপুল) – ২৮,৯১৪ ভোট
২. এদেরসন (ফেনেরবাহচে) – ২৪,৩৯৪ ভোট
৩. হুগো সুজা (করিন্থিয়ান্স) – ১৭,৮০৫ ভোট
ডিফেন্ডার
৪. মার্কিনহোস (পিএসজি) – ৩০,৫৮৬ ভোট (সর্বোচ্চ ভোট)
৫. গ্যাব্রিয়েল মাগালহাইস (আর্সেনাল) – ৩০,০৫৯ ভোট
৬. ওয়েসলি (রোমা) – ২৯,৪২৯ ভোট
৭. ব্রেমার (জুভেন্তাস) – ২৫,৬৩৭ ভোট
৮. থিয়াগো সিলভা (হারবার) – ১৯,৪৮০ ভোট
৯. দানিলো (ফ্ল্যামেঙ্গো) – ১৯,১৪৩ ভোট
১০. অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো) – ১৭,৯১১ ভোট
১১. ডগলাস সান্তোস (জেনিত) – ১৫,৯১৯ ভোট
মিডফিল্ডার
১২. ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) – ৩০,০৭৪ ভোট
১৩. ব্রুনো গিমারেস (নিউক্যাসল) – ২৯,৬৭৮ ভোট
১৪. দানিলো সান্তোস (বোটফোগো) – ১৮,৭৩৮ ভোট
১৫. লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো) – ১৭,১২০ ভোট
১৬. আন্দ্রে সান্তোস (চেলসি) – ১৫,৯১৩ ভোট
১৭. ফাবিনহো (আল-ইত্তিহাদ) – ১৪,২৯৯ ভোট
আক্রমণভাগ
১৮. রাফিনহা (বার্সেলোনা) – ৩০,২০৯ ভোট
১৯. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) – ২৯,৭৭৫ ভোট
২০. এনড্রিক (লিওঁ) – ২৮,৯৫৪ ভোট
২১. লুইজ হেনরিকে (জেনিত) – ২৭,৬৯৪ ভোট
২২. নেইমার (সান্তোস) – ২৩,৪০৬ ভোট
২৩. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল) – ২২,১৩৯ ভোট
২৪. জোয়াও পেদ্রো (চেলসি) – ২১,৯৯৭ ভোট
২৫. ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড) – ২১,৭০৭ ভোট
২৬. ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড) – ১৫,৮১১ ভোট (২৬ জনের মধ্যে সর্বনিম্ন)
নোট: গ্যাব্রিয়েল জেসুস (১,৮৪৭ ভোট) এবং রিচার্লিসন (১,৬০৪ ভোট)-এর মতো বড় তারকারা পাঠকদের ভোট খরায় ভুগে ২৬ জনের এই তালিকা থেকে পুরোপুরি ছিটকে গেছেন।
