আর্জেন্টিনার গ্রুপসঙ্গীর বিশ্বকাপ দল ঘোষণা; নেতৃত্বে মেসির পুরনো প্রতিপক্ষ

আপডেট : ১৮ মে ২০২৬, ১১:০৭ পিএম

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্বফুটবলের এই মহোৎসব। যেখানে 'জে' গ্রুপে আর্জেন্টিনার মুখোমুখি হবে রালফ রাংনিকের শিষ্যরা। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও আলজেরিয়া।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রিয়ারনস্কোয়াডে বড় চমক হিসেবে আছেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনৌতোভিচ। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী এই তারকা ফুটবলার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে উত্তর আমেরিকা যাবেন। আরনৌতোভিচের পাশাপাশি দলের অভিজ্ঞতার মূল স্তম্ভ হিসেবে থাকছেন অধিনায়ক ডেভিড আলাবা এবং মিডফিল্ডার মার্সেল সাবিতজার।

অভিজ্ঞদের পাশাপাশি স্কোয়াডে তরুণ প্রতিভার দারুণ এক সংমিশ্রণ ঘটিয়েছেন রাংনিক। এই বছরই অস্ট্রিয়ার নাগরিকত্ব বেছে নেওয়া দুই মিডফিল্ডার—পিএসভি আইন্দহোভেনের পল ওয়ানার এবং বরুশিয়া ডর্টমুন্ডের কার্নি চুকুয়েমেকা জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দল অস্ট্রিয়া এবার তাদের ৯ম বিশ্বকাপ খেলতে নামবে। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে তৃতীয় হওয়াটাই তাদের ইতিহাসের সেরা সাফল্য। আগামী ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ২২ জুন খেলবে তারা আর্জেন্টিনার সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলে এটি হবে দুদলের তৃতীয় ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের অস্ট্রিয়া স্কোয়াড:

গোলরক্ষক: আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল, প্যাট্রিক পেন্টজ।

ডিফেন্ডার: ডেভিড অ্যাফেনগ্রুবার, কেভিন ডানসো, স্টেফান পশ, ডেভিড আলাবা, ফিলিপ লিনহার্ট, ফিলিপ মিয়েন, আলেকজান্ডার প্রাস, মার্কো ফ্রিডল, মাইকেল সভোবোদা।

মিডফিল্ডার: জাভার শ্লেগার, নিকোলাস সিওয়াল্ড, মার্সেল সাবিতজার, ফ্লোরিয়ান গ্রিলিচ, কার্নি চুকুয়েমেকা, রোমানো শ্মিড, ক্রিস্টফ বাউমগার্টনার, কনরাড লাইমার, প্যাট্রিক উইমার, পল ওয়ানার, আলেসান্দ্রো শফ।

ফরোয়ার্ড: মার্কো আরনৌতোভিচ, মাইকেল গ্রেগরিচ, সাসা কালাইডজিক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত