জনগণের অধিকার থেকে একচুলও সরবে না ইরান

আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৫৯ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। তিনি জোর দিয়ে বলেন, তেহরান সবসময়ই ইরানি জাতির অধিকার সুরক্ষিত রেখে মর্যাদার সঙ্গে আলোচনায় অংশ নেয়।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনায় অংশ নিচ্ছে দেশের জনগণের অধিকার রক্ষা করেই এবং কোনো অবস্থাতেই জনগণ ও রাষ্ট্রের বৈধ অধিকার থেকে সরে আসবে না।

তিনি আরও বলেন, 'যুক্তি ও সর্বশক্তি দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা জনগণের সেবা, ইরানের স্বার্থ এবং দেশের মর্যাদা রক্ষা করে যাব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত