গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইক সংর্ঘষে নিহত ২ 

আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৫৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা-দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার পাতা মিয়ার ছেলে। অপরজন ইজিবাইকের যাত্রী রুস্তম আলী (৩০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারি চালিত ইজিবাইক দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মুরগী বোঝায় মিনি পিকআপ ভ্যান ঘটনাস্থলে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকের একযাত্রী ও  চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।  তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এ পযর্ন্ত দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। নিহত সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল সাভাবিক করতে তারা কাজ করছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত