বাবর-মাসুদের বিদায়, বাংলাদেশের দরকার আর ৫ উইকেট

আপডেট : ১৯ মে ২০২৬, ০২:২০ পিএম

সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। লাঞ্চের আগে দুই উইকেট হারানো পাকিস্তান বিরতির পর আরো তিন উইকেট হারিয়ে বসেছে। দলের ব্যাটিং স্তম্ভ বাবর আজম, থিতু হওয়া অধিনায়ক শান মাসুদ ও মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ।

৪৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। ম্যাচ জিততে  বাংলাদেশের দরকার মাত্র ৫ উইকেট।

লাঞ্চ বিরতির পর প্রতিরোধ গড়া বাবর আজম ও শান মাসুদের জুটিটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। তাইজুল ইসলামের করা ৩৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি অধিনায়ক মাসুদ।

তবে ওই ওভারেরই শেষ বলে বাংলাদেশ শিবিরে পরম স্বস্তি এনে দেন তাইজুল। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল অন-সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হন বাবর আজম। আউট হয়ে ফেরার সময় বাবরের ধীরগতির হাঁটায় স্পষ্ট ছিল যে ক্রিজ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। ৫২ বলে ৪৭ রান করা বাবরের বিদায়ে ভেঙে যায় মাসুদের সঙ্গে গড়ে ওঠা ৯২ রানের প্রতিরোধ গড়ে তোলা জুটি।

বাবর আজমের বিদায়ের পর ক্রিজে আসেন সৌদ শাকিল। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের গতিদানব নাহিদ রানা। ৪৪তম ওভারে নাহিদের অফ স্টাম্পের বাইরের বাড়তি গতির বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন শাকিল। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও লাভ হয়নি তার। ২১ বলে মাত্র ৬ রান করেই সাজঘরের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। ১৫৬ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

উইকেটের এক প্রান্ত আগলে রেখে ৭১ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। কিন্তু দলের বিপদ আরও বাড়িয়ে তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনিও। তাইজুলের ঘূর্ণি বলে ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মাসুদ। তার বিদায়ে ১৬২ রানেই ৫ম উইকেটের পতন ঘটে পাকিস্তানের।

ক্রিজে এখন সম্পূর্ণ নতুন দুই ব্যাটার সালমান আগা ও উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত