পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) শহরের একটি মিলনায়তনে নবনির্বাচিত জেলা মজলিশে শুরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুর রব।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে জেলা আমির হিসেবে মাওলানা আব্দুর রব, নায়েবে আমির হিসেবে মাওলানা আমির হোসাইন খান, জেলা সেক্রেটারি হিসেবে মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা শেখ আব্দুর রাজ্জাক দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া বিভাগীয় দায়িত্বে রয়েছেন মো. সোহরাব হোসাইন জুয়েল (মিডিয়া), মাওলানা আব্দুল হালিম (ওলামা), আবু বুশরা (বায়তুল মাল), ড. আব্দুল্লাহিল মাহমুদ (পেশাজীবী) এবং শরীফ মো. আব্দুল জলিল (শিক্ষা)।

জেলা কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা আফজাল হোসাইন, মো. আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, মাওলানা আবুল বশার, মাওলানা মোফাজ্জেল হোসাইন, মো. শাহ জামাল জোমাদ্দার, মো. হুমায়ুন কবির, আব্দুর রশিদ, তৌহিদুর রহমান রাতুল, মাওলানা আলী হোসেন, মাওলানা তাওহিদুল ইসলাম, মো. ইসহাক আলী খান, মো. আল আমিন শেখ, মো. আমিরুল ইসলাম ও মো. সাখাওয়াত হোসাইন।

কমিটিতে মোট ৩৪ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ৯ জন নারী সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত