দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) আয়োজিত এনএসডিএ শর্ট কোর্সের ১ম, ২য়, ৩য় ব্যাচের সনদ বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে ৪র্থ ব্যাচের ট্রেইনিদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ উপলক্ষ্যে আসহাব সিরাজ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, সনদ বিতরণ ও ৪র্থ ব্যাচের ট্রেইনিদের বরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মৃদুল কান্তি দেবনাথ। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলামের সুযোগ্য পুত্র প্রতিষ্ঠানের সাংগঠনিক কমিটির সদস্য আফনান ইসলাম।
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রাশেদা পারভীন তানিয়া ও নুসরাত জাহান খানম আইরিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোহাজারী জামিরজুরী আ. রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজেট অধ্যক্ষ কাজী আব্দুল মোমেন লাভলু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইরফান উদ্দিন, সানজিদা ইয়াছমিন কাঁকন, রকিব উদ্দীন, ফারিয়া আরফিন, ইভানা আরফিন, প্রান্ত পুরোহিত, ইরফান উদ্দিন, টিপু সুলতান, ক্রাফট ইন্সট্রাক্টর মৃণাল বড়ুয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা নাহিন, সাকিব প্রমুখ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তথা জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয় দক্ষতামান কর্তৃপক্ষ (এনএসডিএ) এর স্বল্পমেয়াদী কোর্সে যারা যোগ্যতা অর্জন পূর্বক সনদ পেয়েছে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা।
