নদী রক্ষা ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ঢাকা জেলার সাভার উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা জেলার সাভারে উত্তর জামসিং সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন, মোঃ কবির হোসেন , প্রফেসর সালে আহমেদ, মোস্তফা কামাল, মোঃ হান্নান মিয়া।
তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়াতে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আবদুর সালাম,আনোয়ার হোসেন,আসলাম হোসেন, মাসুদ রানা, হালিম, লুৎফর রহমান, বেলায়েত হোসেন, সুমন ও হাফিজ প্রমুখ।
