বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস উপলক্ষে প্রাভা হেলথের র‌্যালি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আপডেট : ২০ মে ২০২৬, ১০:৫৫ এএম

“Compassionate Care in a Digital World” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬ উপলক্ষে প্রাভা হেলথ আয়োজন করে র‌্যালি, রাউন্ডটেবিল আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাভা হেলথের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি এবং ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা অংশগ্রহণ করেন। ডিজিটাল স্বাস্থ্যসেবায় সহমর্মিতা এবং চিকিৎসক-রোগীর মানবিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

দিনের কার্যক্রম শুরু হয় প্রাভা হেলথ প্রাঙ্গণ থেকে র্যালির মাধ্যমে। র্যালিতে ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি এবং ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা অংশ নেন।

র‌্যালি শেষে কেক কাটিং ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্বাস্থ্যখাতে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন ফ্যামিলি মেডিসিন ডাক্তারকে সম্মাননা জানানো হয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তাঁদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রাউন্ডটেবিল আলোচনায় আধুনিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের ভূমিকা, রোগীর আস্থা তৈরি, ডিজিটাল রূপান্তরের সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনার শুরুতে প্রাভা হেলথের লিড মেডিক্যাল সার্ভিস ডা. হামিম তাসদিক অতিথিদের স্বাগত জানান এবং দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন ডাক্তার, ডা. পারমিতা করিম সহমর্মিতাপূর্ণ চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি আস্থা তৈরি এবং পরিবারের সঙ্গে চিকিৎসকের সম্পর্ক গড়ে তুলতে সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন ডাক্তার, ডা. শোয়েব আহমদ স্বাস্থ্যসেবায় যৌক্তিক ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল ডকুমেন্টেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করলেও রোগীর সঙ্গে মানবিক সম্পর্ক বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রাভা হেলথের চিফ অপারেটিং অফিসার, ডা. সিমীন এম. আখতার, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিনের কৌশলগত গুরুত্ব এবং সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রাভা হেলথের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে প্রাভা হেলথের সিইও, মোহাম্মদ আবদুল মতিন ইমন বলেন, “স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, চিকিৎসক ও রোগীর মানবিক সম্পর্কের গুরুত্ব ততই বাড়ছে। মূলত ফ্যামিলি মেডিসিন ডাক্তাররাই এই আস্থা এবং সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্যসেবার ভিত্তিকে সবচেয়ে শক্তভাবে ধরে রেখেছেন।”
অনুষ্ঠানটি প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবার যুগেও মানবিকতা, সহমর্মিতা এবং আস্থাভিত্তিক চিকিৎসাসেবা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত