দিনাজপুরের পার্বতীপুরে বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম টুপি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পারিবারিক দরিখামার মসজিদ সংলগ্ন বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে পার্বতীপুর উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেয়।
