গোপালগঞ্জে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র নাফিস আশরাফ (২১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত দুই দিন আগে সে রাতের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
সে সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।
জানাগেছে, শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। মরদেহের ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
