ভারতকে টপকাল বাংলাদেশ

আপডেট : ২১ মে ২০২৬, ০২:৪০ এএম

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার পর ঘরের মাঠেও পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ। মিরপুরের পর সিলেট টেস্টেও দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলেও বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে সেরা পাঁচে উঠে এসেছে টাইগাররা।

সিলেট টেস্টে জয়ের পর প্রকাশিত সর্বশেষ পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে, বাংলাদেশের পয়েন্টের হার এখন ৫৮.৩৩ শতাংশ। অন্যদিকে, ভারতের সংগ্রহ ৪৮.১৫ শতাংশ। ফলে ভারতকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে। এবারের চক্রে বাংলাদেশ এখনও পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে, যার মধ্যে দুটি জয়, একটি হার এবং একটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের উপরে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এই সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরেও উঠেছে বাংলাদেশ। সিরিজ শুরু আগে বাংলাদেশ ছিল ৯ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত