জীবনের শ্রেষ্ঠতম আকাক্সক্ষা পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ পালনের উদ্দেশ্যে ঘর ছাড়ার বিষয়টি মুমিনের কাছে পরম কাক্সিক্ষত মুহূর্ত। এই পবিত্র সফরের প্রতিটি ক্ষণ যেন নিশ্চিন্তে ইবাদত আর আত্মশুদ্ধিতে কাটে, সেই লক্ষ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বছরের পর বছর ধরে হজযাত্রীদের সেবায় নিবেদিত। এই আধ্যাত্মিক যাত্রাকে আরও নিশ্চিন্ত, নিরাপদ ও স্মার্ট করতে বিশেষ আয়োজন ‘ইসলামী ব্যাংক হজ প্রি-পেইড কার্ড’।
আধ্যাত্মিক সফরে আর্থিক নিশ্চিন্ততা : হজের সফরের প্রস্তুতিতে কত শত আয়োজন, অথচ সঙ্গে নগদ অর্থ বহন বা মুদ্রা বিনিময়ের দুশ্চিন্তা যেন মনের স্থিরতা কেড়ে না নেয়। হাজিদের সেই দুশ্চিন্তা মুক্ত করতে ইসলামী ব্যাংকের হজ প্রি-পেইড কার্ড হতে পারে সফরের সেরা সঙ্গী। এই কার্ডটি পেতে ব্যাংকে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই, নেই কোনো বাড়তি জটিলতা। তিন বছর মেয়াদি এই কার্ডে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ সৌদি রিয়েল সমপরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যায়, যা পবিত্র ভূমিতে আপনার দৈনন্দিন লেনদেনকে করবে সহজ ও সাবলীল।
সহজ আবেদন প্রক্রিয়া : আপনার হজযাত্রার প্রস্তুতিতে যাতে কোনো বিঘœ না ঘটে, তাই আবেদন প্রক্রিয়া রাখা হয়েছে অত্যন্ত সহজ। নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় গিয়ে একটি ‘সার্ভিস রিকোয়েস্ট ফর্ম’ পূরণ করেই আপনি পেতে পারেন এই বিশেষ কার্ডটি। সঙ্গে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, ভিসার কপি, জাতীয় পরিচয়পত্র, ২ কপি ছবি, ঠিকানার প্রমাণপত্র ও একটি সচল মোবাইল নম্বর।
ডিজিটাল সংযুক্তি ও সর্বনিম্ন খরচ : পবিত্র হজের প্রতিটি মুহূর্ত যেন ইবাদত আর প্রশান্তিতে কাটে, সেই লক্ষ্যেই ইসলামী ব্যাংকের হজ প্রি-পেইড কার্ডে যুক্ত করা হয়েছে আধুনিক ডিজিটাল সেবার ছোঁয়া। এখন সুদূর সৌদি আরবে অবস্থানকালেও আপনি আপনার আর্থিক হিসাবের ওপর রাখতে পারবেন পূর্ণ নিয়ন্ত্রণ। ধর্ম মন্ত্রণালয়ের ‘লাব্বাইক’ অ্যাপে কার্ডটি সংযুক্ত করে অতি সহজেই আপনি জানতে পারবেন আপনার ব্যাল্যান্স এবং লেনদেনের বিবরণ। এমনকি ইসলামী ব্যাংকের নিজস্ব অ্যাপ ‘সেলফিন’-এর মাধ্যমেও আপনার কার্ডের হালনাগাদ তথ্য আপনার হাতের মুঠোয় থাকবে, তবে এক্ষেত্রে সেলফিনে ব্যবহৃত সিমটি রোমিং সক্রিয় থাকতে হবে। শুধু ডিজিটাল সুবিধাই নয়, আপনার কষ্টার্জিত অর্থের সাশ্রয় নিশ্চিত করাও আমাদের অন্যতম অঙ্গীকার। সৌদি আরবে কেনাকাটার সময় পস মেশিনে পেমেন্ট করলে মাত্র ১% চার্জ প্রযোজ্য হয়, যা যেকোনো সাধারণ কার্ডের তুলনায় সাশ্রয়ী। আর জরুরি প্রয়োজনে এটিএম থেকে নগদ টাকা উত্তোলনেও আপনার খরচ হবে মাত্র উত্তোলিত অর্থের ১%-এর সঙ্গে ১ ডলার। প্রযুক্তির এই সহজলভ্যতা ও সাশ্রয়ী খরচের নিশ্চয়তা আপনার পবিত্র সফরকে করে তুলবে আরও নিশ্চিন্ত, স্মার্ট ও আনন্দময়।
নিরাপত্তায় আমাদের প্রতিশ্রুতি, আপনার দায়িত্ব : আপনার কষ্টার্জিত অর্থ আর ইবাদতের এই সফর যেন নিরাপদে কাটে, সেটিই আমাদের বড় অঙ্গীকার। কার্ডটি হাতে পাওয়ার পর, বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগেই ইসলামী ব্যাংকের যেকোনো এটিএম বুথে গিয়ে চার সংখ্যার একটি গোপন পিন সেট করে নিন। পিন সেট করার ক্ষেত্রে প্রতিনিধিরা গ্রাহকদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করবেন। তবে মনে রাখবেন, আপনার কার্ডের ১৬ ডিজিটের নম্বর, সিভিভি কোড এবং গোপন পিন নম্বরটি একান্তই আপনার, এটি কারও সঙ্গে শেয়ার না করাই হলো নিরাপত্তার প্রথম ধাপ। আমানত রক্ষা করা যেমন ইমানের অংশ, তেমনি আপনার আর্থিক আমানত কার্ডের পিনটিও আপনার কাছেই সুরক্ষিত থাকুক।
ইতোমধ্যে হজ কার্ড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দুশ্চিন্তামুক্ত হজের সফরে ইসলামী ব্যাংকের হজ প্রি-পেইড কার্ড হতে পারে হজযাত্রীদের বিশ^স্ত সঙ্গী। বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায়।
