গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মিথিলা আকতার নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিথিলা আকতার ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ১ম শ্রেনির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চেয়ারম্যান নওশা মিয়া স্থানীয়দের বরাদ দিয়ে জানান, নিহত শিশুর বাড়ির পাশে একটি গর্ত ছিল। সেই গর্তে রাতে বৃষ্টির পানি জমে ছিল। পাশে নিহত মিথিলাসহ কয়েকজন শিশু খেলা করছিল। খেলার একপর্যায়ে জমানো পানিতে সে পড়ে ডুবে যায়।
তিনি বলেন, পরে স্থানীয় লোকজন ওই শিশুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
