বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ ভ্যানে ১০০ কার্টনে মোট ৬২০ পিস কিউ জাতের আনারস পাঠানো হয়। 

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত