চ্যাম্পিয়নস লিগে রাজশাহী স্টার্স

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:৫২ এএম

মেয়েদের ফুটবলে আরেকটি খুশির খবর। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে যাচ্ছে। রাজশাহী স্টার্সের অংশগ্রহণ দেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি দরজা খুলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জাতীয় দলের অনেক খেলোয়াড় এতদিন এএফসির ক্লাব প্রতিযোগিতায় খেলতে বাধ্য হতেন বিদেশি ক্লাবের হয়ে। এবার সেই বাস্তবতায় পরিবর্তন আসছে। ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমাসহ জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে গড়া রাজশাহী স্টার্স বাংলাদেশ নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

১৯ মে ছিল ক্লাব নিবন্ধনের শেষ দিন। ওই দিনই রাজশাহী স্টার্স আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়। এএফসি অনুমোদন দিলে বাংলাদেশ প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। প্রথম দিকে ক্লাবটি আর্থিক ও আয়োজন সংক্রান্ত বিভিন্ন কারণে অংশগ্রহণে অনীহা দেখালেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। নারীদের এএফসি ক্লাব প্রতিযোগিতায় পুরুষদের মতো বিকল্প দল অংশ নেওয়ার সুযোগ না থাকায় শেষ পর্যন্ত স্টার্সই দেশের প্রতিনিধিত্ব করতে রাজি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত