শিশুর হাম রোগের টিকা

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:২৯ এএম

ডা . সালাউদ্দিন মাহমুদ

অধ্যাপক পেডিয়েটিক গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি ও পুষ্টি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল

জরুরি ডোজ বা সাপ্লিমেন্টারি ডোজ কখন কীভাবে দেবেন?

বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সব বাবা-মায়ের মধ্যেই উদ্বেগ কাজ করছে। তবে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ নিলে খুব সহজেই শিশুকে সুরক্ষিত রাখা সম্ভব। শিশুদের হাম (গবধংষবং) প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ একটি উপায়। সাধারণত জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে, তবে বিশেষ পরিস্থিতিতে যেমন মহামারীর ঝুঁকি থাকলে বা সংক্রমণ বেশি হলে সাপ্লিমেন্টারি ডোজ বা ইমারজেন্সি ডোজ দেওয়া যায়। 

তবে বুস্টার ডোজ দেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যাতে শিশুর বয়স, পূর্বের টিকাদান অবস্থা ও স্বাস্থ্য বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। 

শিশুর হামের লক্ষণ বুঝবেন যেভাবে?

শিশুর বর্তমানে হাম হয়, তাহলে ভয় পাওয়ার প্রয়োজন নেই; অধিকাংশ ক্ষেত্রেই ঘরোয়া পরিচর্যায় যেমন পর্যাপ্ত তরল খাবার, ভিটামিনসমৃদ্ধ খাদ্য এবং বিশ্রামের মাধ্যমে শিশু সুস্থ হয়ে ওঠে। তবে চোখ লাল হওয়া, কাশি, শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত ডায়রিয়া বা পানিশূন্যতার মতো জটিল লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

শিশুর হাম হলে যা করবেন

সংক্রমণ প্রতিরোধে অসুস্থ শিশুকে আলাদা রাখা, বড় শিশুদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, জ¦র বা অসুস্থতা থাকলে শিশুকে স্কুলে না পাঠানো উচিত, কারণ হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত এই রোগ ছড়িয়ে পড়তে পারে।

শিশুদের কখন হামের টিকা দেবেন?

শিশুর হাম মূলত একটি ভাইরাসজনিত সংক্রমণ। এটি খুব সহজে এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। প্রধান কারণগুলো হলো : শিশু সুস্থ থাকলে এবং ৩০ দিনের মধ্যে হামের টিকা না নিলে, টিকা দিন। যে শিশু আগে হামের কোনো টিকা নেয়নি, তাকে টিকা দিন। ১টি টিকা নিয়েছে অথবা ২টি টিকা নিয়েছে, তারও টিকার প্রয়োজন হবে। এ ছাড়া শিশুর হাম হয়েছে? এমন হলে হাম হওয়ার ৩০ দিন পর টিকা দিন।

যাদের এ মাসে হামের টিকার ডেট আছে তারা প্রথমে ক্যাম্পেইন থেকে টিকা দিন। সিডিউল টিকা এর ৩০ দিন পর নিয়ে নেবেন। ১টি ডোজ যারা গত মাসে দিয়ে ফেলেছেন, তারা ওই ডোজের ৩০ দিন পর ক্যাম্পেইন থেকে টিকা দিন। অন্য কোনো কারণে অসুস্থ থাকলে, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বাচ্চাকে অবশ্যই টিকা দিন।

যারা বর্তমানে হামে (পরীক্ষা দ্বারা প্রমাণিত নয়) ভুগছে, তাকে পরম মমতায় সেবা দিয়ে সুস্থ করে তুলুন। সুস্থ হওয়ার ৩০ দিন পর চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দিন। জেনে রাখুন টিকা নিরাপদ। টিকা আপনার শিশুকে জটিলতা থেকে রক্ষা করে। অনেক সময় অ্যালার্জি বা অন্য ভাইরাল সংক্রমণেও শিশুর শরীরের র‌্যাশ হতে পারে। তাই নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত