সুস্থ লিভার সুস্থ জীবন

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ এএম

হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ, যা প্রধানত ভাইরাস (Hepatitis A, B, C, D I E)  এর মাধ্যমে হয়। হেপাটাইটিস বি (B) এবং হেপাটাইটিস সি (C) দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

সাধারণ লক্ষণ

 অতিরিক্ত ক্লান্তি, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব বা বমি, জ্বর, চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস), গাঢ় রঙের প্রস্রাব, পেটের ডান পাশে ব্যথা। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই একজন ব্যক্তি হেপাটাইটিসে আক্রান্ত থাকতে পারেন। তাই ঝুঁকি থাকলে পরীক্ষা করা জরুরি।

প্রতিরোধের উপায়

হেপাটাইটিস বি-এর টিকা গ্রহণ, নিরাপদ রক্ত গ্রহণ, জীবাণুমুক্ত সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা, ব্যক্তিগত রেজার, নেল কাটার বা টুথব্রাশ অন্যের সঙ্গে ভাগাভাগি করবেন না, নিরাপদ যৌন আচরণ অনুসরণ করুন, নিরাপদ ও বিশুদ্ধ খাবার এবং পানি গ্রহণ করুন (বিশেষ করে হেপাটাইটিস A I E প্রতিরোধে)।

মনে রাখবেন

সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিসের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল  আজ ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ফ্রি লিভার ও পরিপাকতন্ত্র ক্যাম্প’-এর আয়োজন করেছে। এ ক্যাম্পে লিভার, পিত্তথলি ও অগ্ন্যাশয় রোগ বিশেষজ্ঞ ও সার্জনরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন। পাশাপাশি ক্যাম্পে আগত সব রোগীর সব পরীক্ষায় ২৫% বিশেষ ছাড় দেওয়া হবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় উন্নত চিকিৎসাসেবা ও আধুনিক প্রযুক্তির সুবিধা রোগীদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  এখানে ২৪ ঘণ্টা অভিজ্ঞ স্পেশালিস্ট ডাক্তারের উপস্থিতি ও আধুনিক ফাইব্রোস্ক্যান (FibroScan)  পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও শিগগিরই লিভার আইসিইউ (LICU) স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে। পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে লিভারের যেকোনো জরুরি বা নিয়মিত চিকিৎসায় রোগীরা পাচ্ছেন সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন সেবা। বিশ্ব হেপাটাইটিস দিবসে আমাদের প্রত্যাশা, কেউ যেন কোনো লক্ষণ প্রকাশের জন্য বসে না থেকে নিজ থেকে লিভারের পরীক্ষা করান এবং স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলেন। নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার, অ্যালকোহল ও অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ পরিহার এবং সঠিক সময়ে ফাইব্রোস্ক্যানের মতো পরীক্ষা করানোর মাধ্যমেই লিভারকে সুস্থ ও সুরক্ষিত রাখতে পারি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে পূর্ণাঙ্গ ওয়ান-স্টপ কার্ডিয়াক সেন্টার, যেখানে উন্নত হৃদরোগ চিকিৎসার পাশাপাশি বুক না কেটে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (MICS)-এর সুবিধা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত