বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলকে ঘিরে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত স্থানীয় খেলোয়াড়দের নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মালদ্বীপে অনুষ্ঠিতব্য ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
আগামী ১ জুন থেকে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে চারজাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। আয়োজক ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ’র ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।
বাংলাদেশ অলিম্পিক দলের পূর্ণ স্কোয়াড : মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।
