পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের কারাগারগুলোতে বন্দী ও দর্শনার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কারা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঈদের দিন দেশের সকল কারাগারে বিভিন্ন ধরনের উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বন্দীদের সঙ্গে তাদের পরিবার ও দর্শনার্থীদের সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীরা চাইলে কারাগারগুলোর এই বিশেষ আয়োজন ও কার্যক্রমের সংবাদ সংগ্রহ (কাভারেজ) করতে পারবেন। গণমাধ্যমকে সংবাদ সংগ্রহে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রয়োজনে গণমাধ্যমের সুবিধার্থে ভিডিও ফুটেজও সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন কারা অধিদপ্তরের কর্মকর্তা মো. জান্নাত উল ফরহাদ।
