রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে নিউমার্কেট থানা যুবদলের লিফলেট বিতরণ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চলের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শতাধিক পথচারী ও রিকশাচালকদের মাঝে এই লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হয়।

এ সময় নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, ঢাকা-১০ সংসদীয় আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের নির্দেশনায় নিউমার্কেট থানা যুবদলের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করছি।

তিনি বলেন, ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজ নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন মার্কেটের পাশে এই কার্যক্রম পরিচালনা করছি। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলাই নিউমার্কেট থানা যুবদলের লক্ষ্য।

নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারী বলেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে সকলের সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতাই পারে সকল প্রাকৃতিক সমস্যার সমাধান করতে। আমাদের বাড়ির আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন সমাজ গড়ি।

এ সময় উপস্থিত ছিলেন, নিউমার্কেট থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রহমান, নিউমার্কেট থানা যুবদলের যুবনেতা মো. শাহ আলম, মিকাইল হোসেন মিঠু, এম সোহেল, আজিম পাটওয়ারী, মো. রহিম ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদল পূর্বের বিপ্লবী সদস্য সচিব মো. শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য মো. শাহ আলম এবং ১৮ নম্বর ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক মো. ইফতেখার আহমেদ, বিপ্লবী সদস্য সচিব ইসমাইল হোসেন মনা, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক চায়না সুমন, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন, সাইন্সল্যাব ইউনিট যুবদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সদস্য সচিব মো. আলামিন। এলিফ্যান্ট রোড ইউনিট যুবদলের আহ্বায়ক মো. সবুজ, বিপ্লবী সদস্য সচিব মো. মহাশিন, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন, আইডিয়াল ইউনিট যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল, সদস্য মো. ফোরকান, মো. সাইফুল ইসলাম, নিউমার্কেট কমপ্লেক্স ইউনিটের আহ্বায়ক সুমন খলিফা, বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেন।

এছাড়াও নিউমার্কেট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসিফুল হক আসিফ, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সুমন মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন। নিউমার্কেট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানাসহ যুবদলের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত