‘যাত্রীদের থেকে এক টাকাও অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই’

আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

দক্ষিণ বঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে ঈদ যাত্রীরা পারাপার হচ্ছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের কোন ধরনের দুর্ভোগ নেই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল প্রস্তুতি নিয়েই এবারের ঈদ যাত্রা শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্নে পারাপার কথা চিন্তা করে প্রতি বছরই নিরাপত্তা জন্য ব্যাপক প্রস্তুতি রাখা হয়।

অতিরিক্ত ভাড়ার নেওয়ার অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এক টাকাও অতিরিক্ত নেয়ার কোন সুযোগ নেই। কেননা এক্সপ্রেসওয়ে বা মাওয়া প্রান্তে কোন টিকেট কাউন্টার নেই। ঢাকা থেকে সরাসরি পদ্মা সেতু পারাপার হয়। তবে খানবাড়ি যাত্রী নামানোর স্টেন রয়েছে। সেখানে কোন টিকেট কাউন্টার নেই। তবে আপনারা যেহেতু অভিযোগ দিয়েছেন আমরা খতিয়ে দেখব।

ডিসি আরও বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক টহলে রয়েছে। আমাদের চোখে এ রকম ঘটনা পড়লে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট করা হবে।

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার পরিদর্শনের সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬৫০ বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাক আমাদের লোক রয়েছে। ডিবি পুলিশ, র‍্যাবের টহল চলমান রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত