‘প্রতিশোধ’-এ মুখোমুখি জোভান ও তিশা

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

অভিনেত্রী তানজিন তিশা এবারের ঈদুল আজহা উপলক্ষে দুটি কাজ করেছেন। এরমধ্যে ‘প্রতিশোধ’ নামের নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে মারজান নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে তিশাকে। রাফায়েল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।  

নাটকের গল্পে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গোল্ড মেডেলিস্ট রাফায়েল দেশে ফিরে এলিগেন্ট বিল্ডার্সের সিইও পদে আবেদন করে। কিন্তু মারজানের হাতে অপমানিত হয় এই তরুণ। এরপর ক্ষোভ থেকে সে প্রতিদ্বন্দ্বী মার্চেন্ট গ্রুপে যোগ দেয়। এরপর শুরু হয় দুই প্রতিষ্ঠানের মধ্যকার ক্ষমতার লড়াই ও প্রতিশোধের অধ্যায়। একপর্যায়ে দুই কোম্পানি একীভূত হয়ে নতুন কাঠামো তৈরি করে যেখানে মারজান এমডি এবং রাফায়েল সিইও হিসেবে দায়িত্ব নেয়। এরপর গল্প এগোয় ইগো প্রতিদ্বন্দ্বিতা এবং অতীত প্রেমের রহস্যকে কেন্দ্র করে যা শেষ পর্যন্ত নতুন মোড় নেয়। মাছরাঙা টেলিভিশনের ঈদের ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালায় মঙ্গলবার ২ জুন, রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এদিকে চ্যানেল আইতে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ‘হৃদয়ের ক্যানভাস’ নাটকেও দেখা যাবে জোভানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত