ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজাতকের মরদহে উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদহে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।

বুধবার রাত ৯টার দিকে ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, খবর পেয়ে এএফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে মৃতদেহটি পাওয়া যায়। একটি সাদা বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নজবাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত