সুরমা চা বাগানে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:০০ পিএম

মাধবপুরের সুরমা চা বাগান থেকে ৩০ বছরের এক অজ্ঞাত যবুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের নিচু ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্থানীয় কাছ থেকে খবর পেয়ে স্থানে সুরমা চা বাগানে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।

এছাড়া এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত