ফটিকছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে মো. জমির (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকার বনাঞ্চলের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন ব্যক্তি সর্তা বিট এলাকার বনাঞ্চলে প্রবেশ করেন। একপর্যায়ে গুলিবিদ্ধ হন জমির। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, “সর্তা বিটের ভেতরে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে শুনেছি, তারা হরিণ শিকারে গিয়েছিলেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।  তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত