পর্তুগালের ম্যাচে তুমুল মারামারি: রোনালদো-সতীর্থকে লালকার্ড

আপডেট : ০৭ জুন ২০২৬, ০২:২২ এএম

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। ঠিক তার আগেই চিলির বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড (বহিষ্কার) খেলেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। চিলির ডিফেন্ডার ইভান রোমানের সাথে মাঠের মধ্যেই হাতাহাতি ও ঘুষোঘুষিতে জড়িয়ে পড়েন এসি মিলানের এই তারকা।

শনিবার পর্তুগালের জামোর স্টেডিয়ামে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালীন প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+২ মিনিটে) এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ম্যাচের একটি ফাউলকে কেন্দ্র করে—যেখানে লেয়াও সরাসরি জড়িতও ছিলেন না—চিলির ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইভান রোমানের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয়। দুজনে একে অপরকে ধাক্কা দেন এবং একে অপরের গলায় হাত তোলেন। শেষ পর্যন্ত লেয়াও চিলির খেলোয়াড়কে ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে রেফারি কোনো দ্বিধা ছাড়াই দুনাকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ম্চ লেয়াও বেশ চমৎকার ছন্দেই ছিলেন। অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি দুর্দান্ত পাস থেকে বল পেয়ে ম্যাচের ১০ মিনিটে তার করা একটি শট চিলির গোলপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তের এই পাগলামির কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

এই লাল কার্ডের কারণে আগামী ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের পরবর্তী প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না লেয়াও। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নির্ভর করছে রেফারির ম্যাচ রিপোর্টের ওপর। ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত গনসালো গেদেস ও ব্রুনো ফার্নান্দেসের গোলে পর্তুগাল ২-১ ব্যবধানে জয় লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত