চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে কার্ভাডভ্যানের ধাক্কা, চালক নিহত 

আপডেট : ০৭ জুন ২০২৬, ০২:৫২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকালে ট্রাকের পিছনে চলন্ত কার্ভাটভ্যানের ধাক্কা  চালক কাজী জাফর (৩৫) নিহত হয়েছেন। 

নিহত চালক ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়ন আমজাদের বাজার এলাকায়। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির উদ্দিন। 

নাজিম উদ্দিন জানান, রবিবার সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কার্ভাটভ্যান গাড়িটি সামনে থাকা বিকল ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভাডভ্যান চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। 

নাজির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহায়তা গুরুতর  আহত চালককে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত