পৌর পার্কে ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো.সায়েম বেপারী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকালে শহরের গরুর বাঁধঘাট এলাকায় পটুয়াখালী পৌর পার্কের প্রধান ফটকের একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়েম বেপারী (২০) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। পেশায় তিনি বাবুর্চি।

স্থানীয়দের বরাতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্কের পাশে একটি টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সায়েমের ঝুলন্ত দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পটুয়াখালী সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত