দক্ষিণী তারকা রাম চরণের সঙ্গে প্রথমবার পর্দায় অভিনেত্রী বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘পেদ্দি’ ছবি দীর্ঘদিন ধরেই নানা কারণে চর্চায়। বক্স অফিসেও নজরকাড়া আয়। তবে ছবি মুক্তি পেতেই জাহ্নবী কাপুরের বেশ কিছু দৃশ্য দেখে ক্ষুব্ধ অনুরাগীরা। বিষয়টিকে ‘নারীর জন্য অপমানজনক’ এবং ‘অশ্লীল’ বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ। জাহ্নবী কাপুর অভিনীত বেশ কয়েকটি দৃশ্য ঘিরে বহু বিতর্কও হয়েছে। নির্মাতাদের বিরুদ্ধে ছবিতে তাকে ‘পণ্য’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। যার ফলে পরিচালক বুচ্চিবাবু সানা ঘোষণা করেন যে ‘পেদ্দি’র সমস্ত বিতর্কিত দৃশ্য পরিবর্তন করা হবে। এরই মধ্যে, জাহ্নবী কাপুরের ফ্যান ক্লাবগুলো থেকে শেয়ার করা চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যেখানে জাহ্নবী ‘পেদ্দি’র কিছু নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে মুখ খুলেছেন। ফ্যান ক্লাবগুলোর দাবি, জাহ্নবী ‘পেদ্দি’র নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ছবিতে তাঁর কোমর বা স্তনের কোনও শট থাকবে না। ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, জাহ্নবী কিছু নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল নিয়েও আপত্তি জানিয়েছিলেন এবং রাম চরণও অভিনেত্রীকে সাপোর্ট করে সেই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করতে না করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোয় দেখা যাচ্ছে, জাহ্নবীও নাকি তাঁর অভিনীত দৃশ্যের শুটিংয়ের সময়ে ব্যবহৃত কিছু নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আপত্তি জানিয়েছেন।
ভাইরাল হওয়া চ্যাটের একটিতে রয়েছে ২০২৫ সালের ৩০ অক্টোবর এক বন্ধুর সঙ্গে জাহ্নবীর কথোপকথন। (যদিও এই চ্যাটের এখন পর্যন্ত সত্যতা যাচাই করেনি ভারতীয় গণমাধ্যমগুলো) অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ওদেরকে বুক এবং কোমরের শট নিতে না করেছিলাম। কিন্তু শোনা হয়নি।’ অন্য একটি মেসেজে দেখা যাচ্ছে, জাহ্নবীর সহ-অভিনেতা রাম চরণও তাঁকে সাপোর্ট করেছিলেন। স্ক্রিনশট অনুসারে জাহ্নবী লিখেছেন, ‘রাম স্যর খুব ভালো। তিনি পরিচালকের উপর চিৎকার করে বলেছিলেন, ‘আপনি আর কখনও ওর এমন অ্যাঙ্গেলের ছবি তুলবেন না।’ তিনি রেগে গিয়েছিলেন।’
ফাঁস হওয়া এই চ্যাট থেকে জানা গেছে, ‘পেদ্দি’ ছবির শুটিং চলাকালীন জাহ্নবীর চরিত্রের উপস্থাপনা নিয়ে ছবির সঙ্গে যুক্ত অনেকেই আপত্তি তুলেছিলেন। স্ক্রিনশট অনুযায়ী জাহ্নবী লিখেছেন, ‘দক্ষিণে এটা প্রায়ই ঘটে।’ শোনা যায়, ‘গেম চেঞ্জার্স’ ছবিতে কিয়ারা আডবানির চরিত্রের জন্য এমন সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। ভক্তেরা জাহ্নবীর বিষয়টিকে কিয়ারার সঙ্গেও তুলনা টেনেছিলেন।
জবাবে জাহ্নবী বলেন, ‘এ ক্ষেত্রে তারা যে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচ্ছিলেন, সেটা আরও খারাপ ছিল। কিন্তু রাম স্যর এটা বন্ধ করতে বলেন।’ ফাঁস হওয়া চ্যাট অনুযায়ী, জাহ্নবী হতাশা প্রকাশ করে লেখেন, ‘আমি যে কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে আপনাদের কোনও ধারণা নেই। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি বার বার।’
এ দিকে, সমালোচনায় পরিচালক বুচ্চি বাবু সানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, ‘কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা। ‘পেদ্দি’ ছবির বিতর্কিত অংশগুলো দ্রুত পরিবর্তন করা হবে।’
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত
অপরাধ দমনে ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে শাস্তি : স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল
চোখে ঘুম নিয়ে ট্রাক চালাতে গিয়ে প্রাণ হারালেন চালক