পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল থেকে রবিবার (৭ জুন) সকাল ৯টার মধ্যে উপজেলার পিরতলা বাজার ও আঙ্গারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদনান ও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নজরুল ইসলাম রয়েছেন। বাকিদে পরিচয় জানা যায়নি। তাদেরকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পরনার কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন,আহতদের অধিকাংশের ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। আহতরা সবাই হাসপাতালে আসলে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হবে।
