ডিবির সাবেক প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের কক্সবাজারে জমি ও অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে তার এসব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই তদন্ত করতে গিয়েই কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া বনানী, উত্তরা ও নারায়ণগঞ্জ ক্লাবের মতো অভিজাত ক্লাবের সদস্যপদসহ তার বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে।

ব্যয়বহুল এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। এসব বিষয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার নতুন সন্ধান পাওয়া সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সম্পদের পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে এই কমিটি কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত