মিরপুরে তিন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এনসিপির

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সপ্তাহব্যাপি বৃক্ষ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরে তিনটি স্কুলে চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ গার্লস স্কুল ও এম. ডি. সি. স্কুলে ৪০০টিরও বেশি গাছের চারা বিতরণ করেন।

শিক্ষার্থীরা রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে।


গতকাল শনিবার এনসিপি কার্যালয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়। সপ্তাহব্যাপি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন স্কুলে বিপুল সংখ্যক গাছ বিতরণের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আরিফুল ইসলাম আরো বলেন, 'শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে গাছের চারা ফ্রী বিতরণের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্ব সম্পর্কে তারা সচেতন হবে। আমরা আগামীতে ঢাকাকে দূষণ, দখল ও দাহ থেকে রক্ষা করে একটি বাসযোগ্য ও ইনসাফের নগরী হিসেবে গড়তে চাই।

বৃক্ষ বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর, ইমরান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক রানা খান, রেহানা রুমা, সদস্য তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা, তানভীর আহমেদ, আফরিন রিমি রাসেল সরদার ও অন্যান্য সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত